Opens in a new tab
🔴 Live | আজ 0টি বিজ্ঞপ্তি যোগ হয়েছে • গত ৭ দিনে 3টি

হদিশ — নিখোঁজ মানুষের সন্ধানে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম

আমাদের লক্ষ্য নিখোঁজ ব্যক্তি এবং তাদের পরিবারের মধ্যে তথ্যগত সেতুবন্ধন তৈরি করা। আপনার দেওয়া একটি সঠিক তথ্য বা নিখোঁজ সংবাদ একটি পরিবারকে পুনরায় একত্রিত করতে সহায়তা করতে পারে। সঠিক সন্ধানে সহায়তা করুন অথবা বিজ্ঞপ্তি প্রদান করুন।

হদিশ বের করুন

সাম্প্রতিক বিজ্ঞপ্তিগুলো

সব দেখুন
ID #330
হারিয়ে গেছে
Screenshot_2026-11-02-17-31-50-01_f9ee0578fe1cc94de7482bd41accb329
বয়স: 65 বছর
নিখোঁজ হওয়ার তারিখ: Oct 30, 2026
ঠিকানা: কোনাবাড়ি, কাশেমপুর, গাজীপুর
একজন বয়স্ক মানুষকে খুঁজে পেতে সাহায্য করুন। তিনি একা ছিলেন। তাঁর সঙ্গে কোনো মোবাইল ফোন নেই। নিখোঁজ ...
ID #329
হারিয়ে গেছে
1000061209-1
বয়স: 17 বছর
নিখোঁজ হওয়ার তারিখ: Oct 30, 2026
ঠিকানা: হেশা খাল বাজার , থানা নাঙ্গলকোট ,জেলা কুমিল্লা
৩০ অক্টোবর রাত আনুমানিক দশটার সময় কাউনিয়া রংপুর থেকে একটি ১৬ ফিটের মিডিয়াম ট্রাকে ৫ টি গরুসহ নোয়...
ID #328
হারিয়ে গেছে
Screenshot_2026-10-30-03-03-28-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
বয়স: 16 বছর
নিখোঁজ হওয়ার তারিখ: Oct 23, 2026
ঠিকানা: হোল্ডিং নং ০৪ ,রোড নং ০৫ ,বসতবাড়ি নিউ টাউন ডেমরা ঢাকা
গত ২৩ অক্টোবর ২০২৬ রোজ:শুক্রবার আদমজী নগর মাহদুল কোরআন মাদ্রাসা থেকে , দুপুর আনুমানিক ২টা থেকে নিখোঁ...
ID #327
হারিয়ে গেছে
IMG_20261025_141151
বয়স: 38 বছর
নিখোঁজ হওয়ার তারিখ: Oct 22, 2026
ঠিকানা: ভাষানটেক বাজার, ঢাকা সেনানিবাস
গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ বাসা বের হয়ে আর ফিরে আসে নাই। তার জন্য তার ছেলে-মেয়ে, স্বামী, বাবা-মা এবং আ...
ID #326
হারিয়ে গেছে
Screenshot-at-Oct-26-11-50-01-PM
বয়স: 38 বছর
নিখোঁজ হওয়ার তারিখ: Sep 23, 2026
ঠিকানা: মধুপুর, ইউনিয়ন: হযরতপুর, কেরানীগঞ্জ মডেল, ঢাকা-১৩১৩
গত এক মাস ধরে নিখোঁজ মা খালেদা। আপনার একটু সহযোগিতায় এই ব্যাকুল পরিবারটি ফিরে পেতে পারে তাদের প্রিয...
ID #325
হারিয়ে গেছে
3793
বয়স: 25 বছর
নিখোঁজ হওয়ার তারিখ: Oct 18, 2026
ঠিকানা: লক্ষীপুর(বিলপাড়া), ঠাকুরগাঁও
১৮ অক্টোবর ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হয় ঠাকুরগাঁও রোডে মার্কেট করার উদ্দেশ্যে। কিন্তু সে আর বাড়িতে...

"হদিশ" কীভাবে কাজ করে?

তথ্য অনুসন্ধান

প্রথমে আমাদের ডাটাবেজে জেলা, বয়স বা লিঙ্গ দিয়ে ফিল্টার করে সার্চ করুন। দেখুন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির তথ্য ইতিমধ্যে কেউ ‘প্রাপ্তি সংবাদ‘ হিসেবে আপলোড করেছে কিনা।

বিজ্ঞপ্তি প্রকাশ

যদি তথ্য খুঁজে না পান, তবে ‘বিজ্ঞপ্তি দিন‘ বাটনে ক্লিক করে নিখোঁজ বা প্রাপ্ত ব্যক্তির ছবিসহ বিস্তারিত তথ্য দিয়ে একটি পোস্ট করুন। আমাদের টিম দ্রুত সেটি যাচাই করে পাবলিশ করবে

সংযোগ ও ফিরে পাওয়া

আপনার দেওয়া তথ্যের সাথে কারও তথ্য মিলে গেলে সরাসরি বিজ্ঞাপনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া আমরা আপনার পোস্টটি ফেসবুক ও টিকটকে প্রচার করব যেন দ্রুত হদিশ মেলে।

কেন "হদিশ"? | আমাদের উদ্দেশ্য কি?

সোশ্যাল মিডিয়ার হাজারো পোস্টের ভিড়ে হারিয়ে যাওয়া মানুষের তথ্য অনেক সময় সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় না। হদিশ-এর মূল লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নিখোঁজ এবং খুঁজে পাওয়া ব্যক্তির তথ্যের সঠিক সমন্বয় ঘটে। আমরা চাই প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ সংবাদ যেন মুহূর্তেই উদ্ধারকারীর কাছে পৌঁছে যায়।

আমাদের উদ্দেশ্য কেবল তথ্য প্রকাশ নয়, বরং বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রতিটি মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। সঠিক ফিল্টার এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে আমরা নিখোঁজ সংবাদকে দ্রুত ছড়িয়ে দিয়ে একটি মানবিক সেতুবন্ধন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

169+

বিজ্ঞপ্তি প্রকাশিত

৬৪

জেলায় হদিশ

১০০%

সম্পূর্ণ ফ্রি

জরুরি সতর্কতা ও টিপস

আপনার সচেতনতা ও সঠিক পদক্ষেপ একটি নিখোঁজ মানুষকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। প্রিয়জন হারিয়ে গেলে বা কাউকে খুঁজে পেলে নিচের বিষয়গুলো অনুসরণ করুন:

⚠️ “হদিশ”-এ বিজ্ঞাপন দিন: দ্রুত তথ্য ছড়িয়ে দিতে ছবি ও বিস্তারিত বিবরণসহ হদিশ (hodish.org) প্ল্যাটফর্মে একটি বিজ্ঞপ্তি পোস্ট করুন। এতে করে জেলা ও সীমানার দূরত্ব মুছে যাবে।

⚠️ থানায় জিডি করুন: প্রিয়জন হারিয়ে গেলে বা অজ্ঞাত কাউকে খুঁজে পেলে দেরি না করে দ্রুত নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করুন এবং জিডি নম্বরটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করুন।

⚠️ সঠিক তথ্য যাচাই: নিখোঁজ ব্যক্তির সন্ধানে কেউ ফোন করলে আবেগপ্রবণ না হয়ে আগে তথ্যের সত্যতা যাচাই করুন। নিশ্চিত না হয়ে কোথাও টাকা লেনদেন করবেন না।

⚠️ ব্যক্তিগত তথ্য সুরক্ষা: বিজ্ঞপ্তিতে আপনার ফোন নম্বর দিলেও বাড়ির সঠিক ঠিকানা বা খুব বেশি ব্যক্তিগত তথ্য জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকুন।

⚠️ নিরাপদ স্থানে সাক্ষাৎ: কেউ যদি আপনার নিখোঁজ প্রিয়জনের সন্ধান দেয়, তবে তার সাথে দেখা করার জন্য জনাকীর্ণ বা নিরাপদ কোনো জায়গা (যেমন থানা বা পাবলিক প্লেস) বেছে নিন।

⚠️ পুলিশকে অবহিত করুন: যদি কেউ আপনাকে ভয় দেখায় বা মুক্তিপণ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

"হদিশ" ব্যবহার নিয়ে আপনার মনে কিছু প্রশ্ন থাকতে পারে। আপনাদের সাধারণ কিছু জিজ্ঞাসার উত্তর এখানে দেওয়া হলো।
আরও কিছু জানতে চান?

আপনাকে স্বাগতম!

বিজ্ঞপ্তি দিতে Gmail দিয়ে এখনই Login/Register করুন।